সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

রহনপুরে রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যানকে মোহাম্মদ আলীকে গণসংবর্ধণা

নিউজ ডেস্ক১৪ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
রহনপুরে রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যানকে মোহাম্মদ আলীকে গণসংবর্ধণা

ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের কৃতি সন্তান ও রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারকে গণসংবর্ধণা দিয়েছে রহনপুর শিল্প ও বণিক সমিতিসহ বিভিন্ন ব্যবসায়ী ও সামাজিক সংগঠন।
মঙ্গলবার বিকেলে রহনপুর বাজার বেগম কাচারী প্রাঙ্গণে আয়োজিত এ গণসংবর্ধণায় সভাপতিত্ব করেন রহনপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি সৈয়দ ফারুক হোসেন।
এ সময় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বাইরুল ইসলাম,রহনপুর পৌর মেয়র তারিক আহমদ, রাজশাহী শিল্প ও বণিক সমিতির সভাপতি মনিরুজ্জামান মনি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন্নেসা বাবলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের মহিলা সদস্য হালিমা বেগম, রহনপুর মহন্ত এস্টেটের সেবায়েত শ্রী ক্ষিতিশ চন্দ্র আচারী,অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আজিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, আফতাবউদ্দিন লালান, মুশা মার্চেন্ট ও সানোয়ার হোসেন, আম আড়ৎদার সমিতির সম্পাদক মতিউর রহমান খান মতি প্রমূখ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে ক্রেস্ট প্রদান করা হয়।
স/শ