চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জরে গোমস্তাপুর উপজেলা সদর রহনপুর মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে মুক্তিযোদ্ধাদের একটি র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে ।
রহনপুর কলোনী মোড় থেকে বের হওয়া র্যালিটি শহর প্রদক্ষিন করে রহনপুর বাজার বেগম কাচারী প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা কামাল। বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার কেএম আলমগীর কবীর, ডেপুটি কমান্ডার ইদ্রিস আলী,মুক্তিযোদ্ধা আকতার আলী খান (কচি) ও এ্যাড. আব্দুস সামাদ প্রমূখ।
উল্লেখ্য,১৯৭১ সালের এই দিনে চাঁপাইনবাবগঞ্জরে গোমস্তাপুর উপজেলা সদর রহনপুর পাক হানাদার বাহিনীর কাছ থেকে মুক্ত হয় ।
স/অ









