বিনোদন

রবীন্দ্র পুরস্কার পেলেন দুই গুণী

নিউজ ডেস্ক৮ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ বিনোদন ডেস্ক:

বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার পেলেন অধ্যাপক আকরম হোসেন ও রবীন্দ্রসংগীত শিল্পী তপন মাহমুদ। রোববার (৭ আগস্ট) একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

 

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এখানে হয়েছে একক বক্তৃতা ও রবীন্দ্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। এখানে স্বাগত ভাষণ দেন অধ্যাপক শামসুজ্জামান খান।

 

অনুষ্ঠানে বক্তা ছিলেন রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।

সূত্র: বাংলা নিউজ