সদ্য প্রকাশিত
বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না দক্ষিণ আফ্রিকা ১৫ বছরেই অধিনায়ক, টি-টোয়েন্টিতে সূর্যবংশীর ইতিহাস ভারতে অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেটারের মরদেহ উদ্ধার ইথিওপিয়ার সংঘাত ছড়াল কেনিয়ায়, নিহত ২ পাকিস্তানি গোয়েন্দার নগ্ন ছবির বিনিময়ে সামরিক গোপন তথ্য ফাঁস করলেন ভারতীয় সেনা কর্মকর্তা জব্দ করা মার্কিন অস্ত্রের প্রযুক্তিকে পুঁজি করছে ইরান রাজশাহী চিনিকলে আখ মাড়াই শুরু, ৩৭০০ টন চিনি উৎপাদনের লক্ষ্য রাজশাহীতে লোকাল ফুটবল লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ইরান কিং রাজশাহীতে সালাফি সম্মেলনে পারিবারিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় গুরুত্ব শিক্ষাব্যবস্থার উন্নয়নে কাজ করছে সরকার : ভূমিমন্ত্রী
আন্তর্জাতিক

যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত

নিউজ ডেস্ক৮ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া
যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই দুই সপ্তাহের জন্য ইরানের ওপর বোমাবর্ষণ ও হামলা স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে শর্ত হিসেবে ইরানকে হরমুজ প্রণালি সম্পূর্ণ এবং নিরাপদভাবে উন্মুক্ত রাখার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

ট্রাম্প বলেন, এটি একটি দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র তাদের সামরিক লক্ষ্য অর্জন করেছে এবং এখন দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার দিকে অগ্রসর হচ্ছে।

তিনি আরও জানান, ইরানের পক্ষ থেকে দেওয়া ১০ দফা প্রস্তাবকে আলোচনার একটি কার্যকর ভিত্তি হিসেবে দেখা হচ্ছে। দুই পক্ষের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ইতোমধ্যে সমঝোতা তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এই প্রেক্ষাপটে বিশ্লেষকদের মতে, আলোচনায় ইরানের সক্রিয় অংশগ্রহণ এবং প্রস্তাব উপস্থাপন কূটনৈতিক অগ্রগতিকে ত্বরান্বিত করেছে। ফলে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও সমাধানের পথ উন্মুক্ত হয়েছে।

আগামী দুই সপ্তাহকে চুক্তি চূড়ান্ত করার জন্য গুরুত্বপূর্ণ সময় হিসেবে দেখা হচ্ছে। এই সময়ের মধ্যে আলোচনার অগ্রগতি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পরিস্থিতি নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন