সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পারমাণবিক বোমা হামলা চালাতে পারে উত্তর কোরিয়া

নিউজ ডেস্ক২৬ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
যুক্তরাষ্ট্রে পারমাণবিক বোমা হামলা চালাতে পারে উত্তর কোরিয়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা প্রাক্তন এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, নিজের শাসন হুমকির মুখে পড়লে কিম জং উন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে পারমাণবিক বোমা হামলা চালাতে পারেন। লন্ডন দূতাবাসের প্রাক্তন উপরাষ্ট্রদূত থায়ে ইয়োং হো এর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যশ ইনডিপেনডেন্ট বুধবার এ তথ্য জানিয়েছে।

হো বলেন, ‘কিম যদি মনে করেন তার শাসন ও পরিবার হুমকির মুখে পড়েছে, তাহলে তিনি বিপজ্জনক এই অস্ত্র ছোঁড়ার বাটন চাপ দিতে পারেন।’

যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডে পারমাণবিক হামলা চালালে নিজের ধ্বংস অনিবার্য জেনেও কিম এ কাজ করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, হ্যা, তিনি এ কাজ করবেন এবং ক্যালিফোর্নিয়া শহর ধ্বংস করে ফেলবেন।

পিয়ংইয়ংয়ের প্রাক্তন এই কর্মকর্তা বলেন, কিম জং উন ভালোভাবেই জানেন, কেবল পারমাণবিক অস্ত্রই তার ক্ষমতায় থাকার একমাত্র চাবিকাঠি। যদি সে ক্ষমতা হারায় তাহলে সেটাই হবে তার জীবনের শেষ দিন। তাই সে যে কোনো কিছু করে ফেলতে পারে।

এর আগে থায়ে জানিয়েছিলেন, ২০১৭ সালের মধ্যে কিম জং উন পারমাণবিক অস্ত্রের উন্নয়ন শেষ করবেন। এটি বন্ধ করতে হাজার হাজার কোটি ডলার দেয়ার প্রস্তাব দেয়া হলেও তিনি এটি করবেন না। এর কয়েকদিন পরেই পিয়ংইয়ং স্বীকার করে, দেশের যে কোনো স্থান থেকে যে কোনো সময় পারমাণবিক বোমা উৎক্ষেপণের সক্ষমতা অর্জন করেছে উত্তর কোরিয়া।

সূত্র: রাইজিংবিডি