সিল্কসিটিনিউজ ডেস্ক:
এবার যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলেস সিটির নর্থ হলিউডে দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি।
আবুল কালাম রহীম (৫৫) নামে ওই ব্যক্তি রোববার ভোররাতে নিহত হন বলে লসএঞ্জেলেস পুলিশ জানিয়েছে।

এ নিয়ে যুক্তরাষেট্রর গত দেড় মাসে চারজন বাংলাদেশি নিহত হলেন। এর আগে তিনজন নিহত হয়েছিলেন নিউ ইয়র্কে। এবার হত্যাকাণ্ড ঘটল দেশটির বিপরীত প্রান্তে।
সূত্র: বিডি নিউজ










