সিল্কসিটিনিউজ ডেস্ক :

তিনি বলেন, এই বাস্তবতার মধ্য দিয়ে আমরা ২৪-এর বিপ্লব পার হয়েছি। আপনার প্রশ্নদৃষ্ট বলতে হয়, একটা প্রত্যাশা ছিল বলেই আপনার প্রশ্ন করেছেন আমরা কি এখন স্বাধীন হলাম কিনা। অনুষ্ঠানের নাম প্রশ্নগুলো সহজ আসলে সহজ প্রশ্ন করেননি, খুব কঠিন প্রশ্ন শুনিয়ে দিয়েছেন। তো এরপরে যার যার উপলব্ধির একটা জায়গা আছে। উপলব্ধির জায়গাটা হচ্ছে এই, আসলেইতো আমরা কলঙ্কিত হয়েছি। অপমানিত হয়েছি। অন্যকে কতটুকু অপমান করল, তার চেয়ে নিজে নিজেদেরকে অপমানিত করেছি যথেষ্ট পরিমাণে। ওই গ্লানী আমাদের কিন্তু টানতে হচ্ছে। হয়তোবা আরো টানতে হবে। যে কারণে প্রশ্ন উঠেছে গণমাধ্যম কি স্বাধীন হলো?
প্রশ্ন আরো উঠুক। উঠতেই থাকবে এবং উঠাই উচিত। কারণ আমলনামা দৃষ্টেই কিন্তু পরবর্তী পদক্ষেপগুলো হয়। এক্ষেত্রে উল্লেখ করতে হয়, আমাদের বিভিন্ন পেশার প্রতি মানুষের কিছু বিশেষণ আছে। আদর করে এগুলো ডাকে। আপনি সেনাবাহিনীর নাম যখন উচ্চারণ করবেন, দেখবেন যে খুব বোঝে না শব্দটার অর্থ। সে বলে দেশপ্রেমিক সেনাবাহিনী। ওইটা ছাড়া শব্দটা কমপ্লিট হয় না।
সাংবাদিকদের নাম উচ্চারণ করতে গেলে বলে, জাতির বিবেক। এটা ছাড়া সাংবাদিক নাম উচ্চারণ হয় না। তো তার মানে, অর্থ কিন্তু এটা না যে বিবেক সব সাংবাদিকদের আছে, আর বাদবাকিদের কিচ্ছু নাই। এটা আদর সম্মান। তো সম্মান আমরা নষ্ট করেছি। নষ্ট করাতে আজ এত কথা বলতে হচ্ছে। এটার কারণ হচ্ছে, গণমাধ্যমকে কিন্তু একটা দেশের চতুর্থ স্তম্ভ ধরা হয়। খুশি করার জন্য বলা হয়। রাষ্ট্রীয় ক্ষমতা মানে চতুর্থ ক্ষমতা এটা। এই জায়গা থেকেই কিন্তু এটার ক্ষমতা মোটেই নাই। ওটাও আদর করে সোহাগ করে বলা হয়।
পুলিশকে আপনি বলছেন না জনগণের বন্ধু, ও যে কত বড় বন্ধু যে তার খপ্পরে পড়ে সে বোঝে। বন্ধুর তেজ কত, রেশ কত, এইজন্য এই শব্দগুলো আমরা যারা সাংবাদিকতা করি আমরাও লিখি। কখনো কখনো কিন্তু প্র্যাক্টিক্যালি বা ভিতরের অবস্থাটাও আবার জানি।
আবার টানা ১৫ বছর সাত মাসে আমরা যেমন আমাদেরকে কিছু বরবাদ করেছি। তখন আমরা সান্ত্বনা খুঁজি যে, আমরা যেরকম অপমান অপদস্ত হয়েছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলররাও মাশআাল্লাহ কম হননি। তারা কেউ কেউ কিন্তু যুবলীগের চেয়ারম্যান হতে চেয়েছিলেন। ভাইস চ্যান্সেলরশিপ ছেড়ে দিয়ে ওই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন। আবার যখন আমরা তুলনা করি যে বায়তুল মোকাররমের খতিব সাহেব যেহেতু পালিয়েছেন আমরা তো আর ওইভাবে পালাইনি। ইজ্জত বোধয় একটু আছে। আসলে নেই। তো যেন এটা রক্ষা হয়। এই সতর্কতা আমাদের মধ্যে অবশ্যই আসবে।
মোস্তফা কামাল বলেন, হাসনাত আব্দুল্লাহ যেভাবে বলেছেন বলার সুযোগ পেয়েছেন বলেই বলেছেন। আবার যখন আমরা বলতে শুরু করব আমাদের বলার কিন্তু আছে বিষয়। কিন্তু আবার আপনি যেটা বললেন যে স্বাধীন কিনা? ওই প্রশ্নে আবার পুরোটা বলতেও পারছি না। এ হচ্ছে আরেক নিশ্চয় প্রেক্ষিতেই যেটা বলার আমাকে বলতে পারেন। তো হাসনাত আব্দুল্লাহ এর আগে সেনাবাহিনী প্রধান নিয়েও বলেছেন। যে কারণে তার বলার বিষয়টাকে আমি খুব আলাদা করে দেখতে চাই না। যেহেতু একটি গ্রুপের বিষয়ে তিনি বলেছেন, আমাদের দুই একদিন অপেক্ষা করাই ভালো। আগের অভিজ্ঞতা থেকে হয়তো আগামীকাল পরশু বলবেন যে, এটা তিনি বলেননি।
এর আগে যখন তিনি সেনাবাহিনীর প্রধান সম্পর্কে বলেছিলেন, এক পর্যায়ে তিনি দুঃখ প্রকাশ করেছিলেন, কি? যে এইভাবে বলাটা ঠিক হয়নি। তাহলে আবার কোনভাবে বলাটা ঠিক ছিল? ওইটা কিন্তু জানান নাই। তো এরকম একটা অবস্থায় আমরা একটু ব্যতীত অবশ্যই গণমাধ্যম নিয়ে তিনি কথা বলেছেন। তো যখন এইভাবে বলা হবে যে, আগে কে কি করতো সেটা যেমন হাসনাত আব্দুল্লাহ জানেন, আরো বাদবাকিরাও জানেন। আবার হাসনাত আব্দুল্লাহ যে সংগঠনের এখানে একটু যোগ করতেই হয়। এখানে তারাও কিন্তু একসময় ছাত্রলীগ করা কেউ ছিলেন। তাদের মধ্যেও কেউ কেউ কিন্তু সাবেক প্রধানমন্ত্রীর মধ্যে মায়ের ছায়া দেখেছিলেন।
অতএব কাকের বাসায় কোকিল আবার কোকিলের বাসায় কাক। দিনে ছাত্রলীগ রাতে ছাত্রশিবির দিনশেষে বিকালবেলা আবার টিএসসিতে ছাত্রদল। অতএব ওগুলোর দিকে কম যাওয়াই ভালো। কারণ ওই চর্চাটা কারো জন্য সুখকর হবে না। আঘাত প্রাপ্ত হবেন কেউ না কেউ। আবার আঘাত যখন দিতে যাবেন একটু হলেও খাবেন।










