সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

যাজকদের দুর্নীতিবাজ বললেন দুতের্তে

নিউজ ডেস্ক১৯ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
যাজকদের দুর্নীতিবাজ বললেন দুতের্তে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মাদকের বিরুদ্ধে পরিচালিত অভিযানের সমালোচনা করায় এবার ক্যাথলিক খ্রিষ্টান যাজকদের এক হাত নিলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। বুধবার এক অনুষ্ঠানে সমালোচনাকারী যাজকদের তিনি সমকামী, দুর্নীতিবাজ ও শিশু নিপীড়নকারী হিসেবে আখ্যা দিয়েছেন।

গত বছর মে মাসে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন দুতের্তে। এরপর থেকে তার ঘোষিত মাদকবিরোধী অভিযানে নিহত হয়েছে ৬ হাজারের বেশি লোক। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর ব্যাপক সমালোচনার পরও নিজের অবস্থান থেকে নড়তে নারাজ দুতের্তে। সম্প্রতি এশিয়ার সংখ্যাগরিষ্ঠ ক্যালথিক খ্রিষ্টানদের এই দেশটির কয়েকজন যাজক বিচারবর্হিভূত এসব হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

দুতের্তে বলেন, ‘এখানকার অধিকাংশ লোকই ক্যাথলিক। আপনি যদি ভালো যাজক হন, তাহলে তাদেরকে বোঝান তাদেরকে (মাদক ব্যবসায়ীদের) মরতে হবে।’

তিনি বলেন, ‘আপনারা পুলিশের সমালোচনা করছেন, আমার সমালোচনা করছেন, কীসের জন্য? আপনাদের টাকা আছে। আপনারা সবগুলো উন্মাদ… আমরা যখন আপনাদের কাছে পাপের কথা স্বীকার করি, আমরা ক্লেদাক্ত হই। এগুলো আমাদের অনুভূতিকে স্পর্শ করে। আপনাদের প্রভাবের নৈতিকতা কী? ধর্ম? এর মানে কী?’

গত বছর পোপ ফ্রান্সিস ফিলিপাইন সফরে গেলে সড়কে যানজটের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে পোপকে ‘কুকুরের বাচ্চা’ বলেছিলেন দুতের্তে। অবশ্য পরে তিনি এর জন্য পোপের কাছে ক্ষমাও চেয়েছেন।

সূত্র: রাইজিংবিডি