সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
চাকরি

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে নতুনদের নিয়োগ দিচ্ছে আরএফএল

নিউজ ডেস্ক৩ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে নতুনদের নিয়োগ দিচ্ছে আরএফএল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরএফএল। ২০ জনকে এ পদে নিয়োগ দেওয়া হবে। দেখে নিন আবেদনের জন্য বিস্তারিত :

 

যোগ্যতা

ব্যবস্থাপনা, মানবসম্পদ, অ্যাকাউন্টিং, মার্কেটিং, গণপ্রশাসন, পরিসংখ্যান, ইংরেজি, ইকোনমিকস, রসায়ন, পদার্থবিদ্যা ও গণিত থেকে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের যোগাযোগ ও সমস্যা বিশ্লেষণে দক্ষ হতে হবে। পাশাপাশি বাংলাদেশের যেকোনো জায়গায় ভ্রমণ ও কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে।

 

কর্মস্থল ও বেতন

নির্বাচিত প্রার্থীদের ঢাকা, গাজীপুর, হবিগঞ্জ ও নরসিংদী জেলায় নিয়োগ দেওয়া হবে। নিয়োগদানের সময় আলোচনাসাপেক্ষে বেতন নির্ধারণ করা হবে।

 

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সুযোগ থাকবে ৭ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।

সূত্র: এনটিভি