মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে র্যালি, পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের স্লোগান ‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।
বৃহস্পতিবার বেলা ১১টায় এ উপলক্ষে উপজেলা মৎস্য অফিস থেকে এক বর্ণঢ্য র্যালি বের হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন।
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল, সানজীদা রহমান রিক্তা, প্যানেল মেয়র রস্তুম আলী প্রাং, উপজেলা প্রকৌশলী আহারাম আলী, শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা বিপুল কুমার মালাকার।

আয়োজনে ছিলেন উপজেলা প্রশাসন মৎস্য দপ্তর। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে দেশি মাছের পোনা অবমুক্ত করা হয়। আলোচনা সভায় উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মৎস্যজীবি, মৎস্যচাষি ও উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারি এবং মোহনপুর উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
স/শা










