সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
রাজশাহী

মোহনপুরে মুক্তিযোদ্ধার পুত্র বধূর জমি দখল করে বাড়ী নির্মানের অভিযোগ

নিউজ ডেস্ক২১ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
মোহনপুরে মুক্তিযোদ্ধার পুত্র বধূর জমি দখল করে বাড়ী নির্মানের অভিযোগ

মোহনপুর প্রতিনিধিঃ

মোহনপুর উপজেলা চাঁদপুর গ্রামের মুক্তিযোদ্ধার মঞ্জুর আহম্মেদ এর পুত্র বধূর জমি দখল করে বাড়ী নির্মানের অভিযোগ উঠেছে।এ বিষয়ে মৌগাছী ইউনিয়নের চাঁদপুর গ্রামের মুক্তিযোদ্ধা মঞ্জুর আহম্মেদ ছেলে আব্দুল কাদের ভাসানীর স্ত্রী নুরজাহান বাদী হয়ে মোহনপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, চাঁদপুর মৌজায় পৈত্তিক সূত্রে পাওয়া জমি যার খতিয়ান নং-৩১৪ দাগ নং-১০০২ ,রকম-ভিটা,পরিমান .১০শতক দীর্ঘদিন থেকে সরকারি বিধি মোতাবেক খাজনা খারিজ পরিশোধ করে ভোগ দখল করে আসছিল। জমি-জমার সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে গত ১০ অক্টোবর সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে রবিউল ইসলাম, বাবু, এনামুল হক, মাইনুল ইসলাম,আনোয়ার হোসেন হাতে হাসুয়া,বল্লম,লোহার রড়, নিয়ে জোর পূর্বক নুরজাহানের ভোগ দখলকৃত সম্পত্তিতে ইট, রড়, বালি  দিয়ে পাঁকাঘর নির্মানের কাজ শুরু করে। এ সময় জমির মালিক নুরজাহান বেগমসহ তার পরিবারের লোকজন বাধা দিতে গেলে মারপিটসহ অকথ্য ভাষায় গালমন্দ বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে।

এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনর্চাজ(ওসি) এসএম মাসুদ পারভেজ সাথে যোগাযোগ করা হলে অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।