মোহনপুর প্রতিনিধি:
”হারভেস্ট প্লাস-বাংলাদেশ”এর সহায়তায় জিংক রাইস (ব্রি-ধান-৬২) কর্তন উপলক্ষে মোহনপুরে মাঠ দিবস পালিত হয়েছে। সোমবার রাজশাহী অফিস সিসিডিবি কতৃক আয়োজিত মৌগাছি ইউনিয়নের হরিহরপুর বাজারে এ দিবস পালিত হয়।
মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা সরাফত হোসেন, সিসিডিবির এলাকা সমন্বয়কারী রঞ্জিত কুমার সাহা, শাখা ব্যবস্থাপক রাজেম উদ্দিন,আঃ হালিম,বিমান চন্দ্র সাহা,রিয়াজুল ইসলাম,কৃষক বাবুল, ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ কৃষক-কৃষানী উপস্থিত প্রমুখ।

প্রকল্পটি চলতি আমন মৌসুমে মোহনপুর উপজেলায় ৫০০ জন কৃষক-কৃষানীর মধ্যে প্রত্যেকে ৩ কেজি করে ব্রি-ধান-৬২ বীজ বিতরন করা হয়।
স/অ










