সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
রাজশাহী

মোহনপুরে বাড়ীঘর ভাংচুর পানের বরজ কর্তন

নিউজ ডেস্ক২২ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
মোহনপুরে বাড়ীঘর ভাংচুর পানের বরজ কর্তন

মোহনপুর প্রতিনিধি:
মোহনপুর উপজেলা এক ব্যাক্তির বাড়ীঘর ভাংচুর এবং পান বরজের  পড় কর্তন করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে রায়ঘাটি ইউনিয়নের চক আলম গ্রামের মৃত- ইসমাইল হোসেন ছেলে তায়েজ উদ্দিন বাদী হয়ে মোহনপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, চকআলম মৌজা আরএস খতিয়ান নং-৩৪,দাগনং-১৭৬,রকম-ভিটা, পরিমান-.১১শতক জমির উপর চক-আলম গ্রামে তায়েজ উদ্দিনের পৈত্তিক সূত্রে,ও দলিল মুলে সম্পত্তিতে দীর্ঘদিন থেকে টিন ও বেড়া দিয়ে ঘরবাড়ী নির্মাণ করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছিল।

 

পরবর্তীতে বসবাস কৃত জমিতে পাকা ঘর বাড়ী নির্মাণ কাজ শুরু করলে প্রায় ৪ সপ্তাহ পর ৩ অক্টোবর বেলা ১১ টার দিকে লালইচ গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে বদেরুদ্দোজা, জাহিদ উদ্দিন, আলতাব হোসেন, জয়নাল আবেদীন, জহির উদ্দিনের ছেলে জুল ফিকার আলী ভূট্টু, চক-আলম গ্রামের মৃত-জেহের আলী ছেলে দীনমোহাম্মদসহ আরো অজ্ঞাতনামা লোকজন তার বাড়ীতে নির্মাণকৃত বাদীতে প্রবেশ করে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন এবং করেন সন্ত্রাসী কায়দায় তা-ব চালায়। পরে বাড়ীঘর ভাংচুর করে প্রায় ২ লক্ষ টাকা ক্ষতিসাধন করে।

 
পৈত্তিক সূত্রে পাওয়ার জমির উপর তায়েজ উদ্দিনের বসতবাড়ীর পার্শ্বে পান বরজ তৈরী করে জীবিকা নির্বাহ করে আসছিল গত ১১ অক্টোবর সন্ত্রাসীরা একই কায়দায় সকাল ৯ টায় পান বরজে অনাধিকার প্রবেশ করে পান বরজের পড়(পান) কর্তন করে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। একমাত্র আয়ের উৎস পান বরজ কেটে নষ্ট করায় তায়েজ উদ্দিন তার পরিবার পরিজন নিযে অর্ধ-হারে অনাহারে দিনযাপন করছে।

এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনর্চাজ(ওসি) এসএস মাসুদ পারভেজ সাথে যোগায়োগ করা হলে তিনি জানান, অভিযোগ তদন্ত করে বিধিমোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহন হবে।

স/শ