সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
রাজশাহী

মোহনপুরে বসন্তকেদার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন

নিউজ ডেস্ক২৪ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
মোহনপুরে বসন্তকেদার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন

মোহনপুর প্রতিনিধি:

মোহনপুর উপজেলা বসন্তকেদার উচ্চ বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। আইন শৃংখলা বাহিনীর নিরাপত্তায় শান্তিপূর্ণ পরিবেশে রবিবার সকাল ১০ থেকে বিরতীহীনভাবে বিকাল ৪ টা পর্যন্ত উৎসবমূখর পরিবেশে ম্যানেজিং কমিটির নির্বাচনে শিক্ষার্থী অভিভাবকেরা ব্যালট  মাধ্যমে ভোট প্রদান করেন ।

সাধারণ অভিভাবক পদে নির্বাচিত হন  জেকের আলী, আজাদ আলী, মকবুল মন্ডল, জালাল উদ্দিন, ও সংরক্ষিত মহিলা  অভিভাবক সদস্য পদে মদিনা বেগম,  শিক্ষক প্রতিনিধি বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন সহকারী শিক্ষক দুলাল হোসেন, ফয়সাল মাহমুদ সংরক্ষিত শিক্ষক প্রতিনিধি নুরুন্নাহার মেরী।

নির্বাচনে প্রিজাডিং অফিসারে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন সহকারী প্রিজাডিং অফিসার একাডেমী সুপার ভাইজার আব্দুল মতিন, পোলিং অফিসার ছিলেন হিসার রক্ষক মনির হোসেন।

স/আ