মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহী মোহনপুরে জিংক সমৃদ্ধ ব্রি-ধান ৬২ ও ব্রি ধান-৭২ চাষাবাদে কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় হারভেষ্ট প্লাস বাংলাদেশ এর সহযোগিতায় ও বেসরকারি সংস্থা সিসিডিবির মোহনপুর এর আয়োজনে অফিসের হল রুমে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

কর্মশালায় হারভেষ্ট প্লাস এর প্রতিনিধি জাকিউল হাসানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন সিসিডিবির এলাকা সমন্বয়কারী রজ্ঞিত কুমার সাহা, শাখা ব্যবস্থাপক রাজেম উদ্দিন, আঃ হালিম, রিয়জুল ইসলাম, বিমান সাহা, গোলাম আযমসহ ৩৪জন কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য হারভেষ্ট প্লাস বাংলাদেশ এর সহায়তায় ও সিসিডিবি মোহনপুর শাখার উদ্যেগে চলতি বছরে ৩৪ জন কৃষকের মাঝে ব্রিধান-৬২ এবং ৩০ জনকে ব্রিধান-৭২, ৪জন কৃষককে ডোমা প্রদর্শনের জন্য দেয়া হয়েছে। এছাড়া মিটিকেট-১৬৭ এবং ফ্রিসিট প্রদর্শনী প্লটের জন্য ৩৩৪ জনকে মাথাপিছু ৩ কেজি করে ব্রিধান ৬২ দেয়া হয়।
স/অ










