সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
দুর্ঘটনা

মোটরসাইকেল-ভটভটিকে ট্রাকের ধাক্কা, গেল ২ প্রাণ

নিউজ ডেস্ক২২ নভেম্বর ২০২৬১ মিনিট পড়া
মোটরসাইকেল-ভটভটিকে ট্রাকের ধাক্কা, গেল ২ প্রাণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

লালমনিরহাটে গরুবাহী ভটভটি ও মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (২২ নভেম্বর) সকালে সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বসুনিয়াটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খোড়াগাছ গ্রামের ফজলুল হক ও কুলাঘাট এলাকার এমদাদুল হক (৪৫)।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজানুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, গরুর ব্যাপারী ফজলুল হক গরুবোঝাই ভটভটি নিয়ে বড়বাড়ি হাটে এবং এমদাদুল হক মোটরসাইকেলে করে রংপুরে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় পণ্যবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি ও মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এতে উভয় গাড়ি গর্তে পড়ে গেলে ঘটনাস্থলেই গরুর ব্যাপারী ফজলুল হক ও তার একটি গরু মারা যায়। গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী এমদাদুল হক। তাকে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মারা যায়।
তিনি জানান, গর্তে পড়ে যাওয়া গাড়ি দুটি উদ্ধারের কাজ চলছে এবং যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।