সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

মেয়ের একদিন পরেই মায়ের মৃত্যু

নিউজ ডেস্ক২৯ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
মেয়ের একদিন পরেই মায়ের মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দ্য স্টার ওয়ারস’ তারকা অভিনেত্রী ক্যারি ফিশার (৬০) মারা গেছেন গত মঙ্গলবার সকালে। এর ঠিক একদিন পরই পরিবারটি পেল আরও একটি দুঃসংবাদ। ক্যারির মা হলিউডের কিংবদন্তি গায়িকা-অভিনেত্রী ডেবি রিনোল্ডস আর নেই।

বুধবার (২৮ ডিসেম্বর) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৮৪ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন তিনি। একই কারণে মৃত্যু হয়েছে ক্যারিরও।
সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, বেভারলি হিলসে নিজের বাসায় হঠাৎ পড়ে যান রিনোল্ডস। তাকে দ্রুত লস অ্যাঞ্জেলেসের সিডার্স-সিনাই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।
এদিকে শুক্রবার লন্ডন থেকে লস অ্যাঞ্জেলেসে ফেরার পথে বিমানে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন ক্যারি। এরপর তাকে লস অ্যাঞ্জেলেসের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৪ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানেন ক্যারি।
ক্যারি ফিশার মূলত ‘স্টার ওয়ারস’ সিরিজের ‘প্রিন্সেস’ চরিত্রটির জন্য খ্যাত ছিলেন। ফিশারের প্রথম ছবি ‘শ্যাম্পো’। এছাড়াও তিনি ‘দ্য এম্পায়ার স্ট্রাইকস ব্যাক’, ‘হোয়েন হ্যারি মিট শ্যালি’, ‘দ্য বার্বস’, ‘দ্য ব্লু ব্রাদারস’সহ বহু চলচ্চিত্র, টিভি ধারাবাহিক ও ভিডিও গেমে কাজ করেছেন।
আর হলিউডে পঞ্চাশ ও ষাটের দশকের অন্যতম অভিনেত্রী ডেবি রিনোল্ডস। সংগীতনির্ভর ও কমেডি ছবির সাড়াজাগানো অভিনেত্রী ছিলেন তিনি। ১৯৫২ সালে সংগীতনির্ভর ছবি ‘সিংগিন ইন দ্য রেইন’-এর মাধ্যমে দর্শকদের মন জয় করেন। ১৯৬৪ সালের সংগীতনির্ভর ছবি ‘দ্য আনসিঙ্কেবল মলি ব্রাউন’ তাকে এনে দিয়েছিল অস্কার মনোনয়ন।

সূত্র : বাংলাট্রিবিউন