সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

মেলবোর্নে পথচারীদের ওপর গাড়ি হামলা, নিহত ৩

নিউজ ডেস্ক২০ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
মেলবোর্নে পথচারীদের ওপর গাড়ি হামলা, নিহত ৩

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে পথচারীদের ওপর গাড়ি হামলায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে শুক্রবার (২০ জানুয়ারি) বাংলাদেশ সময় সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়।

 

পুলিশ জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার দিনগত রাতে সেন্ট্রাল মেলবোর্নে একটি ব্যস্ত শপিং এলাকায় উদ্দেশ্যমূলকভাবে একটি কার পথচারীদের ওপর চালিয়ে দেওয়া হয়। এতে তিনজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

 

ভিক্টোরিয়া পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার স্টুয়ার্ট ব্যাটিসন জানান, এটি সন্ত্রাসী কর্মকাণ্ড কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে পুলিশ বিশ্বাস করছে কারটির চালক ইচ্ছাকৃতভাবে জনতার ওপর কারটি চালিয়ে দিয়েছে।

 

এ ঘটনার পর বেশ কয়েকজনকে অ্যাম্বুলেন্স যোগে হাসপাতালে নিতে দেখা যায়। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে এবং এ ঘটনার কারণ অনুসন্ধানে চেষ্টা চালাচ্ছে।

 

এ ঘটনায় বেশ কিছু ভিডিও ইতোমধ্যে স্থানীয় গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

সূত্র: বাংলা নিউজ