সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, বন্ধ ২১ কারখানা
আন্তর্জাতিক

মেয়েদের চুম্বন করে ভারতীয় ইউটিউবার বিপাকে

নিউজ ডেস্ক৯ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
মেয়েদের চুম্বন করে ভারতীয় ইউটিউবার বিপাকে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতে জনসমক্ষে অপরিচিত মেয়েদের চুম্বন করে পালিয়ে যাওয়ার ভিডিও করে এবং সেটি ইউটিউবে পোস্ট করে বিপাকে পড়েছেন সুমিত ভার্মা নামের ভারতীয় এক ইউটিউবার।
দিল্লির পুলিশ এখন ঐ ভিডিওগুলো পরীক্ষা করে দেখছে এবং তার ‘কৌতুক’ ভিডিওর শিকার নারীদের আনুষ্ঠানিক অভিযোগ করার আহ্বান জানিয়েছে।
ব্যাপক জনরোষের পর ঐ ইউটিউবার ক্ষমা চেয়েছেন এবং ভিডিওটি তার চ্যানেল থেকে মুছে দিয়েছেন।

মি. ভার্মা এমন এক সময়ে ভিডিওটি পোস্ট করেন যখন ভারতের দক্ষিণাঞ্চলের ব্যাঙ্গালোর শহরে নববর্ষ উদযাপনের সময় ব্যাপক যৌন নির্যাতনের অভিযোগ আলোচিত হচ্ছে।
তার ইউটিউব চ্যানেলের প্রায় দেড় লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে। জনরোষের পর দেয়া এক ভিডিওবার্তায় তিনি বলেন “ঐ ভিডিওটি বিনোদনের উদ্দেশ্যে বানানো এবং কাউকে আঘাত করার উদ্দেশ্যে বানানো হয়নি”।
কিন্তু তার এই ব্যখ্যায় পুলিশ সন্তুষ্ট নয়।
“গণমাধ্যমের সাহায্যে ভিডিওর বিষয়টি দিল্লি পুলিশের নজরে এসেছে। প্রাথমিক একটি তদন্ত আমরা শুরু করেছি। এই অশ্লীল ভিডিওটি ফেসবুক এবং ইউটিউবে দেখা যাচ্ছে এবং সেটি আমরা তদন্ত করছি” ভারতের পিটিআই সংবাদ সংস্থাকে বলেন পুলিশের মুখপাত্র দিপেন্দ্র পাঠক।
“লাইক এবং অনলাইনে প্রচারণা পাওয়ার জন্য এধরণের বিকৃত যৌনতার ভিডিও আমি সামাজিক মাধ্যমে পোস্ট হতে দেখেছি। হয়তো এর সাথে টাকা-পয়সার বিষয়ও জড়িত আছে” বলেন তিনি।
সামাজিক মাধ্যমেও সাধারণ মানুষ মি. ভার্মার “অপরিপক্ব এবং নোংরা” ভিডিওর সমালোচনা করছেন।
ভারতে অনেক জনপ্রিয় ইউটিউব চ্যানেল আছে এবং এসব চ্যানেলের তারকারা বিনোদনমূলক ভিডিও বানিয়ে থাকেন।
এধরনের একটি চ্যানেল, ট্রাবলসিকার টিম, মি. ভার্মার ব্যাপক সমালোচনা করে বলেছে “নারীদের কিংবা যেকোন মানুষকে অপদস্থ করা কোনভাবেই বিনোদন হতে পারে না”।
“এটা শুধুমাত্র উৎপীড়ন” চ্যানেলটি বলে।- বিবিসি বাংলা