সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের নির্দেশ ট্রাম্পের

নিউজ ডেস্ক২৫ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের নির্দেশ ট্রাম্পের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের নির্দেশ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

বুধবার (২৫ জানুয়ারি) ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে দেশটির সরকারি শিল্প প্রতিষ্ঠান ফেডারেল রিসোর্সকে সরাসরি নির্বাহী নির্দেশ দেবেন। বুধবার সকালে হোয়াইট হাউজ সূত্রে এ তথ্য জানা যায়।

 

এক টুইট বার্তায় ট্রাম্প জানান, জাতীয় নিরাপত্তার বিষয়ে বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে এবং অন্যান্য বিষয় বিবেচনা করে আমরা সীমান্ত দেয়াল নির্মাণ করবো।

 

আগামী কয়েক দিনের মধ্যে অভিবাসী, শরণার্থী ও ভিসা সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান নতুন এ প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্ত এলাকা, ছবি: সংগৃহীতপ্রেসিডেন্ট নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণা চালানো সময় ট্রাম্প একাধিকবার তার বক্তব্যে বলেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে আমেরিকানদের নিরাপত্তার স্বার্থে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করবেন।

 

অবশ্য তখন এ বিষয় নিয়ে আমেরিকানদের মধ্যেই তুমুল আলোচনা-সমালোচনা হয়। প্রতিবেশি দেশের সঙ্গে এমন আচরণ কতটা যৌক্তিক তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও দেখা যায়।

 

প্রেসিডেন্টের দায়িত্বগ্রহণের প্রথম সপ্তাহের মধ্যেই ট্রাম্প তার কথা মতো মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের নির্দেশ দিতে যাচ্ছেন।

 

মাত্র একদিন আগেই অন্যতম আলোচিত এবং গুরুত্বপূর্ণ টিপিপি (ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ) বাণিজ্য চুক্তি বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প।

সূত্র: বাংলা নিউজ