সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
রাজশাহী

মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী শাহ’র মৃত্যুতে এমপি দারার শোক প্রকাশ

নিউজ ডেস্ক১৬ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী শাহ’র মৃত্যুতে এমপি দারার শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ভালুকগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী শাহ’র  মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা করে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় খাদ্য নিরাপত্তা উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল ওয়াদুদ দারা।

 
শোক বার্তায় তিনি বলেন, মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী একজন প্রবীণ আওয়ামী লীগ নেতা ছিলেন। তাঁর মৃত্যুতে পুঠিয়া আওয়ামী লীগে শূণ্যতা সৃষ্টি হলো। মহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীর অবদান অনস্বীকার্য। জাতি এসব বীরদের চিরদিন স্মরণ করবে।
রোববার পুঠিয়ার নন্দনপুর উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল রবিবার মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে অংশগ্রহণ করেন রাজশাহী-৫(পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যক্ষ মনিরুল ইসলাম তাজুল, রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু, সদস্য অধ্যক্ষ গোলাম ফারুক দুর্গাপুর পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন, বেলপুকুর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান, , পুঠিয়া উপজেলা আওয়ামীলীগের  সহ-সভাপতি কাজী শরীফ, বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রধান শিক্ষক আলিমুজ্জামান মন্টু,জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অ্যাডভোকেট আব্দুস সামাদ মোল্লাহ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিএম হীরা বাচ্চু, পুঠিয়া উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবি প্রমুখ।
উল্লেখ্য, গতকাল শনিবার রাতে বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ শাহ(৭১) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।