ভ্রাম্যামান প্রতিনিধি:
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নিকট থেকে সম্মননা পেলেন শিবগঞ্জের ফটোসাংবাদিক ফারুক হোসেন। মঙ্গলবার সন্ধ্যা’য় রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের শুভেচ্ছা সাংস্কৃতিক ফোরাম আয়োজিত ‘নয়নমনি সংস্কৃতি’ প্রধান মিলনায়তনে ফটোসাংবাদিক ফারুক হোসেনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
এ সময় সম্মাননা পাওয়ার পর ফটোসাংবাদিক ফারুক হোসেন বলেন, ‘কাজের স্বীকৃতি অবশ্যই অনেক আনন্দের। যখন কোনো স্বীকৃতি পাই তখন বারবার শুধু একটি কথাই মনে হয়, ভালো কাজের মূল্যায়ন সব সময়ই হয়। যারা আমাকে সম্মাননা দিয়েছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ’।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আসনের সাংসদ ইসরাফিল আলম, ওয়ার্ড ইউনির্ভাসিটি অব বাংলাদেশের উপচার্য ড. আবদুল মান্নান চৌধুরী, এশিয়ান গ্রুপ ও এশিয়ান টিভির চেয়ারম্যান এবং শুভেচ্ছা সাংস্কৃতিক ফোরামের প্রধান উপদেষ্টা আলহাজ্ব হারুন অর রশিদ সিআইপি, এটিএন বাংলার উপদেষ্টা মীর মো. মোতাহার হাসান, সবুজ ছায়া গ্রুপের চেয়ারম্যান বাসেদ সিমন, শুভেচ্ছা সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মনিরুজ্জামান অপূর্ব, উপদেষ্টা কনা রেজাসহ অন্যরা।

উল্লেখ্য, চলতি বছরের ৩১ মে জাতীয় জাদুঘর মিলনায়তনে সম্মাননা ক্রেস্ট তুলে দেন শিল্প মন্ত্রী আমির হোসেন আমু।
স/শ









