সদ্য প্রকাশিত
নওগাঁ

মহাদেবপুরে ছাদ থেকে পড়ে এক নারীর মৃত্যু

নিউজ ডেস্ক১৭ জানুয়ারি ২০২৪১ মিনিট পড়া
মহাদেবপুরে ছাদ থেকে পড়ে এক নারীর মৃত্যু


মহাদেবপুর প্রতিনিধি :

নওগাঁর মহাদেবপুরে ছাদ থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার সফাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ছায়া বালা (৬৫)। তিনি ওই গ্রামের মৃত খরগেশ্বর ওরফে খোকার স্ত্রী।

নিহতের স্বজন অরবিন্দু মন্ডল জানায়, এদিন বিকেলে শুকনো কাপড় তোলার জন্য ছাদে উঠলে অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে যান। এতে তার শরীরের দুই জায়গায় ভেঙ্গে যায়। এরপর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে নওগাঁ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরণ করেন তিনি।