সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
অন্যান্য

মশার কয়েলে পুড়ে ছাই ১৬ ঘর

নিউজ ডেস্ক১৬ মার্চ ২০২৩২ মিনিট পড়া
মশার কয়েলে পুড়ে ছাই ১৬ ঘর

সিল্কসিটি নিউজ ডেস্ক:

দিনাজপুরের বীরগঞ্জে গোয়াল ঘরের কয়েলের আগুনে চার পরিবারের ১৬টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগ্নিকাণ্ডে ধান, চাল, নগদ টাকা, কাপড়, বই, আসবাবপত্র ও খাদ্য সামগ্রীসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে।

বুধবার রাত আনুমানিক ৮টায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র ব্রাক্ষণপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এখন খোলা আকাশের নিচে বসবাস করছে পরিবারগুলো। এ ঘটনায় আনুমানিক ৫০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি।

নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান আনিস জানান, প্রতিদিনের মতো গোয়াল ঘরের মশা তাড়াতে কয়েল জ্বালিয়ে রাখেন মৃত কালিদাস রায়ের ছেলে ভূপতি রায়, মৃত ক্ষীতিশ রায়ের ছেলে রঞ্জন রায় ও হরিদাস রায়। বুধবার রাত আনুমানিক ৮টায় কয়েল জ্বালিয়ে রাখা গোয়াল ঘর হতে আগুনের সূত্রপাত হয়।

আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোয়াল ঘরের তিনজন মালিকসহ প্রতিবেশী মৃত তারক নাথ রায়ের ছেলে নরেশ রায় ও মৃত কালিপদ রায়ের ছেলে নন্দলাল রায়ের ১৬টি ঘরে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে এসে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়েছেন।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ৫ লাখ টাকার মালামাল।

উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত সময়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্র: যুগান্তর