সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণ কী, জানালেন খামেনি

নিউজ ডেস্ক২ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণ কী, জানালেন খামেনি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মধ্যপ্রাচ্যে হামাস, হিজবুল্লাহ, হুতি ও তেহরানের সঙ্গে ইসরাইলের দ্বন্দ্বের ‍মূল কারণ ব্যাখ্যা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

তেহরানে একদল জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বুধবার এক বৈঠকে এ ব্যাখ্যা প্রদান করেন তিনি। খবর ইরনা নিউজের

তিনি আঞ্চলিক উত্তেজনা ও যুদ্ধের জন্য ‘যুক্তরাষ্ট্র ও কিছু ইউরোপীয় দেশকে’ দোষারোপ করেছেন।

খামেনি বলেন, তারা মিথ্যাভাবে দাবি করে যে তারা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিয়ে এসেছে বরং এ অঞ্চলে শান্তি চাইলে তাদেরই এখান থেকে সরে যাওয়া উচিত।

তারা যদি এ অঞ্চলে তাদের অপতৎপরতা বন্ধ করে, তাহলে নিঃসন্দেহে এসব সংঘাত সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে এবং এখানকার মানুষ শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারবে।

তিনি হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তবে কোনো বৈঠক স্থগিত করেননি।

ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, মঙ্গলবার ইসরাইলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নির্দেশ দিয়েছেন দেশটির এই সর্বোচ্চ নেতা।

 

সূত্র: যুগান্তর