চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় এক মটরসাইকেল চালক নিহতসহ অপর ১ জন গুরুত্বর আহত হয়েছে। শুক্রবার দুপুরে ভোলাহাট-শিবগঞ্জ রাস্তার জামবাড়ীয়া ইউনিয়নের আদমপুর গ্রামের ঈদগাহ সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তি হলেন, মটরসাইকেল চালক শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা গ্রামের মৃতঃ আব্দুর রশিদের ছেলে খাইরুল ইসলাম(৩৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে শিবগঞ্জ থেকে ভোলাহাট মুখে মটরসাইকেলে ২ জন আরোহী আসার সময় ভোলাহাট-শিবগঞ্জ রাস্তার জামবাড়ীয়া ইউনিয়নের আদমপুর গ্রামের ঈদগাহ সংলগ্ন একটি দাঁড়ীয়ে থাকা ভুটভুটির সাথে প্রচন্ড ভাবে ধাক্কা খেলে ঘটনাস্থলে মটরসাইকেল চালক খাইরুল ইসলাম(৩৮) ঘটনাস্থলে মারা যান। অপর একজন মটরসাইকেল আরোহী একই উপজেলা ও গ্রামের আজাহারুদ্দিনের ছেলে টিপু(৫০) গুরুত্ব আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে অফিসার ইনর্চাজ (ওসি) মহসীন আলীর সাথে যোগযোগ করা হলে তিনি বলেন, নিহতের সুরৎহাল রির্পোট করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর হয়েছে।
স/অ









