সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

ভোলাহাটে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক১৩ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
ভোলাহাটে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিদেশী পিস্তল ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আজ মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে ভোলাহাটের বড়গাছি এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

আটককৃত হলো, বড়গাছি পশ্চিমপাড়া এলাকার আইফুলের ছেলে আশিক(২২)।

 
র‌্যাব জানায়, আজ মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন বড়গাছি গ্রামে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী আশিককে ২টি ৭.৬৫ মিঃমিঃ বিদেশী পিস্তল, ১টি শুটার গান, ২টি  ম্যাগাজিন, ৩ রাউন্ড পিস্তলের গুলি,এবং ১টি মোবাইল সেটসহ গ্রেফতার করে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‌্যাব।
স/শ