সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

ভোলাহাটে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক৯ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ভোলাহাটে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিদেশী পিস্তল ও গুলিসহ একজনকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে ভোলাহাটের ভবানীপুর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত হলেন, ভোলাহাটের লম্বাটোলা এলাকার মোকলেছুর রহমানের ছেলে আব্দুল আলিম (২১)।

র‌্যাব জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার ভবানীপুর গ্রামস্থ এলাকায় অস্ত্র ব্যবসায়ী অস্ত্র বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল এএসপি মোঃ নূরে আলম এর নেতৃত্বে সেখানে অভিযান চালায়।
এ সময় অস্ত্র ব্যবসায়ী আলীমকে ১টি ৭.৬৫ মিঃমিঃ বিদেশী পিস্তল (মেইড ইন ইউএসএ), ১টি শুটার গান,২টি ম্যাগাজিন এবং ৯ রাউন্ড পিস্তলের গুলিসহ আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলীম দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে জানানো হয়।
স/শ