সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

ভোলাহাটে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা

নিউজ ডেস্ক২১ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
ভোলাহাটে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা

ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের আয়োজনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়।

 
এ উপলক্ষে বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুস শুকুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম আনোয়ার।

 
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. লোকমান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব হাসান আলী মাষ্টার, সহসভাপতি আলহাজ্ব নৈমুদ্দিন মাষ্টার, সদস্য শাহনাজ খাতুন, সদস্য সচিব আব্দুল কাদির প্রমূখ।

 
সততা সংঘের সদস্য ও ছাত্র মোহাঃ জমিন মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফরিদ হোসেন।

 
মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষকা, সুধীজন ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
স/শ