ভ্রাম্যামান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সদর ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত মাসিক আইন-শৃংখলা কমিটির সভা সোমবার সকাল ১০টায় ইউপি মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইয়াজদানী জর্জের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁনশিকারী বিজিবি ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সুবেদার বেলায়েত হোসেন, চামুশা বিপি’র নায়েক সুবেদার সিরাজুল ইসলাম, ভোলাহাট বিপি’র নায়েক সুবেদার আব্দুর রহমান, চরধরমপুর বিপি’র আলমগীর হোসেন, সিনিয়র সাংবাদিক এম.এস.আই শরীফ, ইউপি সচিব আহসান হাবিব, প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান, মেম্বারদের মধ্যে সাদিকুল ইসলাম, মোজাফ্ফর হোসেন, গরিবুল্লাহ্, আইনাল হক চৈতু, আলমগীর রেজা, আহসানুল কবির, আলফাজ হোসেন হিরো, মোয়াজ্জেম হোসেন ভুটু, আফরোজা বেগম, মাহমুদা বেগম ও নাজমা বেগম, ইউপি কাজী মইনুল ইসলামসহ স্থানীয় মসজিদের ইমাম, শিক্ষকগণ, এনজিও প্রধান ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় এলাকার নানা সমস্যা-বাল্যবিবাহ ও বহুবিবাহরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সীমান্তে অবৈধভাবে গরু আনা বন্ধ ও ইউনিয়ন সংশ্লিষ্ট বিষয়ে আলোকপাত করেন ইউপি চেয়ারম্যান।
স/শ










