সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

ভোজনকারীর মুখে মরিচের গুড়া ছুড়ে গ্রেফতার বাংলাদেশি পাচক

নিউজ ডেস্ক২৪ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
ভোজনকারীর মুখে মরিচের গুড়া ছুড়ে গ্রেফতার বাংলাদেশি পাচক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এক ভোজনকারীর মুখে মরিচের গুড়া ছুড়ে মারার অভিযোগে যুক্তরাজ্যের সাউথ ওয়েলস-এর একটি রেস্তোরাঁর পাচক কামরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত কামরুলের বিরুদ্ধে অভিযোগ, খাবার নিয়ে অভিযোগ করায় ক্ষুব্ধ হয়ে ওই ভোজনকারীর মুখে বাংলাদেশি রাঁধুনি মরিচের গুড়া ছুড়ে মারেন তিনি। গ্রেফতারকৃত কামরুল রোনডা ভ্যালির টনিপ্যান্ডি শহরের প্রিন্স অব বেঙ্গল রেস্তোরাঁর প্রধান পাচক।

কামরুল মরিচের গুড়া ছুড়ে মারার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘আত্মরক্ষা করতেই এটা করেছি। আমাদের সিসিটিভি ফুটেজেই তা দেখা যাবে। আমি খুশি যে পুলিশ ফুটেজ দেখছে। আমি শুধু নিজেকে রক্ষা করছি।’

রেস্তোরাঁ থেকেই কামরুলকে গ্রেফতার করা হয়। পরে জামিনে মুক্ত হন তিনি। চলতি মাসের শেষ পর্যন্ত তার জামিন বহাল থাকবে।

স্থানীয়ভাবে ‘ক্যাম’ নামে পরিচিত কামরুল আত্মপক্ষ সমর্থন করে বলেন, ‘মরিচের গুড়া লাগলে চোখে ও শরীরে জ্বালা করে ঠিকই, কিন্তু এটা প্রাণঘাতী নয়। ১৮ বছর ধরে আমি এই রেস্তোরাঁ চালাচ্ছি। আগে কখনও এমন কিছু করিনি। এই ঘটনায়  আমি ভীষণ হতাশ।’

গত শনিবার (২১ জানুয়ারি) সাউথ ওয়েলস পুলিশ ঘটনাটি তদন্তের বিষয় নিশ্চিত করে। পুলিশের এক মুখপাত্র জানান, সাধারণ হামলার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ৩১ জানুয়ারি পর্যন্ত ওই ব্যক্তি জামিনে আছেন, তদন্ত চলছে।

মরিচের গুড়ায় আহত ডেভিড ইভান্সকে রেস্তোরাঁ থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি স্ত্রী মিশেলকে নিয়ে রাতের খাবার খেতে ওই রেস্তোরাঁয় যান। খাবার খাওয়ার সময় এক হোটেলকর্মী তাদের জিজ্ঞেস করেছিলেন, খাবার ভালো হয়েছে কিনা। জবাবে ডেভিড দম্পতি বলেন, খাবার শক্ত ও রাবারের মতো। হোটেলকর্মী এ অভিযোগ প্রধান পাচক কামরুলকে জানান।

মিশেল বলেন, ‘প্রধান পাচক এক গামলা মরিচের গুড়া নিয়ে আমাদের কাছে এসে ডেভিডের মুখে ছুড়ে মারেন। ডেভিড ভেবেছিলো সে অন্ধ হয়ে গেছে। সে বুঝতেই পারছিলো না কেন তার মুখে মরিচের গুড়া ছুড়ে মারা হয়েছে। ঘটনার আকস্মিকতায় কাঁপছিলো ডেভিড।’

মিশেল আরও বলেন, ‘মরিচের গুড়া লেগে ডেভিডের হাত ও বুকের চামড়া জ্বলে  গেছে।’

তিনি জানান, তার স্বামী এখন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

সূত্র: বাংলা ট্রিবিউন