সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
বিচিত্র

ভিক্ষা করছে কুকুর, ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক৫ এপ্রিল ২০১৯১ মিনিট পড়া
ভিক্ষা করছে কুকুর, ভিডিও ভাইরাল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

হঠাৎ করেই ভাইরাল হলো পুরনো একটি ভিডিও। যে ভিডিও দেখে রীতিমতো রসিকতায় মেতে উঠেছে নেট জনতা।

ভিডিওতে দেখা গেছে, কালো রঙের একটি কুকুর ব্যস্তময় শহরের ফুটপাতে বসে আছে। পেছনে থেমে আছে একটি বাস। কুকুরটির মুখে একটি ম্যাগাজিন। গায়ে কে যেন কাপড় জড়িয়ে দিয়েছে। তার সামনে একটি স্টিলের পাত্র। যেখানে কয়েকটি মুদ্রা দেখা যাচ্ছে। কুকুরটিকে দ্রুত অতিক্রম করছেন পথচারীরা। তার দিকে তাকানোর সময় যেন নেই কারও।

ভিডিও পোস্টকারীর তথ্য থেকে জানা গেছে, ভিক্ষা করছে কুকুরটি। লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের ফুটপাতে এভাবেই মানুষের কাছে সাহায্য চাইছিল এই অবুঝ প্রাণিটি।

ভিডিওর কমেন্টে অনেকে রসিকতা করে লিখেছেন, বিদেশের কুকুর ভিক্ষা করতে পারে, তবে বাংলাদেশের কুকুর না খেয়ে থাকবে তবু ভিক্ষা করবে না।

ফুটপাতে কুকুরকে এর আগেও ভিক্ষা করতে দেখা গেছে। সে ঘটনাটিও লন্ডনের। ২০০৯ সালে এভাবে সাহায্য চাইতে লন্ডন স্ট্রিটে বসেছিল একটি কুকুর। বসবাসের জন্য কোনো স্থান ছিল না সেই কুকুরের।

পরে জানা গেছে, কুকুরটিকে এভাবে ভিক্ষা করতে দেখে কোনো এক পথচারীর মায়া হয় এবং তিনি একে পোষ্য হিসেবে নিয়ে যান।

তবে সম্প্রতি ভাইরাল হওয়া কুকুরটি কেন ভিক্ষা করছে সে বিষয়ে কোনো তথ্য মিলেনি।