সিল্কসিটিনিউজ ডেস্ক:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোশালপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তিন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন খোশালপুর বিওপির সীমান্ত পিলার ৬০/৭৪ আর থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা গ্রামের রাস্তার ওপর নিয়মিত বিশেষ টহল পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে তিন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

আটক ব্যক্তিরা বাগেরহাট, নড়াইল ও যশোর জেলার বাসিন্দা। পরে তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।









