সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
অপরাধ ও দুর্নীতি

বেড়াতে গিয়ে নিখোঁজ, ৩ দিন পর মিললো গলাকাটা লাশ

নিউজ ডেস্ক২ নভেম্বর ২০২০২ মিনিট পড়া
বেড়াতে গিয়ে নিখোঁজ, ৩ দিন পর মিললো গলাকাটা লাশ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

কুমিল্লার মুরাদনগর উপজেলায় নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে বিকাশ চন্দ্র বর্মণ (১৬) নামে এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার উপজেলার জেলে পাড়ায় এ ঘটনা ঘটে।

বিকাশ ওই এলাকার প্রহল্লাদ চন্দ্র বমর্ণের ছেলে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

পরিবার ও মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার (৩০ অক্টোবর) বিকাশ বন্ধুদের সঙ্গে লক্ষ্মীপুজা দেখতে যায়। রাতে বাড়ি না ফেরায় আত্মীয়-স্বজন ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেও তার কোনো সন্ধান পায়নি পরিবার। এ ঘটনায় গত রোববার রাতে বিকাশের বাবা প্রহল্লাদ চন্দ্র বর্মণ মুরাদনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে আজ সোমবার সকালে বাড়ির পাশের পুকুরে বিকাশের জবাই করা লাশ দেখতে পান স্থানীয়রা।

এ ঘটনায় বিকাশের বাবা আজ দুপুরে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, ধারণা করা হচ্ছে বিকাশকে পরিকল্পিতভাবে জবাই করে হত্যা করা হয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (তদন্ত) নাহিদ আহমেদ বলেন, ‘বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ হয় বিকাশ চন্দ্র বর্মণ। গলায় কাটা দাগ থাকায় ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে বিকাশের বন্ধু প্রতিবেশি অজয়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে বিস্তারিত বলা যাচ্ছে না।’

সূত্র: আমাদেরসময়