সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

বিমানঘাঁটিসহ আরও যে ক্ষয়ক্ষতি হলো, জানাল ইসরাইলি বাহিনী

নিউজ ডেস্ক২ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
বিমানঘাঁটিসহ আরও যে ক্ষয়ক্ষতি হলো, জানাল ইসরাইলি বাহিনী

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরাইলের বিমানঘাঁটিসহ বেশকিছু সামরিক অবস্থানে আঘাত হেনেছে এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্বীকার করেছে দেশটির সেনাবাহিনী।

বুধবার এক বিবৃতিতে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, মঙ্গলবার রাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে থাকা তাদের বিমানঘাঁটিতে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনীর মতে, ক্ষেপণাস্ত্র হামলায় বিমানঘাঁটির অফিস ভবন এবং অন্যান্য রক্ষণাবেক্ষণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব ক্ষতি ইসরাইলি বিমানবাহিনীর কার্যক্রমে বড় কোনো প্রভাব ফেলেনি।

এর আগে ইরান জানিয়েছে, ইসরাইলি দখলদার বাহিনীর বিরুদ্ধে তাদের প্রতিশোধমূলক অপারেশন ‘অপারেশন ট্রু প্রমিজ’ ৯০ ‍শতাংশ সফল হয়েছে।

এদিকে ইসরাইল সরকার স্থানীয় সংবাদমাধ্যমকে ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে।

 

সূত্র: যুগান্তর