সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
অন্যান্য

বিপজ্জনক ‘আমা দাবলাম’ জয় করলেন তানভীর আহমেদ শাওন

নিউজ ডেস্ক২ নভেম্বর ২০২৪২ মিনিট পড়া
বিপজ্জনক ‘আমা দাবলাম’ জয় করলেন তানভীর আহমেদ শাওন

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পৃথিবীর অন্যতম বিপজ্জনক পর্বতশৃঙ্গ মাউন্ট আমা দাবলাম জয় করলেন বাংলাদেশি পর্বতারোহী তানভীর আহমেদ শাওন। শনিবার (২ নভেম্বর) নেপালের স্থানীয় সময় বেলা ১১টায় পঞ্চম বাংলাদেশি হিসেবে তানভীর স্পর্শ করেন ৬৮১২ মিটার উচ্চতার আমা দাবলাম। তানভীরের ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

‘হিমালয় কন্যা’ নেপালের ২২ হাজার ৩৪৯ ফুট উচ্চতার এক অনিন্দ্য সুন্দর ও অন্যতম কঠিন পর্বত হলো ‘আমা দাবলাম’, যার অর্থ ‘মায়ের গলার হার’। এর দুই দিকের ছড়ানো রিজকে কোনও এক মায়ের সন্তানকে আগলে রাখার মতো এবং মধ্যবর্তী গিরিশিরাকে মালার মতো মনে হয় বলে এই নামকরণ করা হয়। এর খাড়া রিজ ও ঢালু দেয়ালের জন্য অনেকেই একে ডাকেন ‘হিমালয়ের ম্যাটাহর্ন’ নামে।

নেপালের খুন্ধু এলাকায় অবস্থিত এই পর্বতকে সম্মানের চোখে দেখেন পৃথিবীর বড় বড় পর্বতারোহীরা— এর অনেকাংশে ৭০ থেকে ৯০ ডিগ্রি ঢালু পথ ও বৈরী আবহাওয়ার কারণে। এই পর্বত এতই সমীহের যে এর ছবি দেখা যায় নেপালের এক রুপির ব্যাংক নোটে। এই সমীহ জাগানিয়া পর্বত শিখরে ২ নভেম্বর নেপালের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়ালেন তরুণ পর্বতারোহী তানভীর আহমেদ শাওন।

১৩ অক্টোবর অভিযানের জন্য নেপালের পথে দেশ ছাড়েন তানভীর। ২৪ অক্টোবর পৌঁছে যান আমা দাবলাম বেসক্যাম্পে। ১ নভেম্বর তিনি উঠে যান ক্যাম্প-২ এ। ২ নভেম্বর মধ্য রাতে শুরু হয় তার চূড়ার লক্ষ্যে চূড়ান্ত যাত্রা এবং সকালে তিনি এই পর্বত শীর্ষ স্পর্শ করেন। পুরো পথেই তার সঙ্গে ছিলেন পর্বতারোহী বন্ধু ও গাইড বীরে তামাং। তানভীর পঞ্চম বাংলাদেশি হিসেবে অর্জন করেন এই বিরল কীর্তি।

তানভীর আহমেদ কিশোরগঞ্জ সদরের খরমপট্টির তারেক উদ্দিন আহমেদ আবাদের ছেলে। ব্যক্তিগত জীবনে এক কন্যা সন্তানের জনক তানভীর কর্মরত আছেন ভিএফ এশিয়া বাংলাদেশের সিনিয়র প্ল্যানার হিসেবে।

 

সূত্র: বাংলা ট্রিবিউন