সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

বিদায় বেলায় ওবামাকে জড়িয়ে কাঁদলেন কর্মীরা

নিউজ ডেস্ক২০ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
বিদায় বেলায় ওবামাকে জড়িয়ে কাঁদলেন কর্মীরা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইতিহাস গড়ে এসেছিলেন, যাচ্ছেনও ইতিহাস গড়েই! যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামার বিদায়টা যেন একটু বেশিই করুণ মনে হচ্ছে না! কান্নার জলে তাকে বিদায় জানাচ্ছেন কর্মীরা।

 

এতো দিন যেখানে ছিল তার বাস, যেখানে কাটিয়েছেন স্মৃতির সোনালি অনেকটা সময় সেই প্রিয় ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিল ওয়াইট হাউসই এখন আর তার নয়! এক জীবনে কোনো কিছুই স্থায়ী হয় না, সেই অনুপাত মেনে যেন সবকিছু ছেড়ে চলে যেতে হচ্ছে তাকে।

 

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) শেষ কর্মদিবসে প্রিয় প্রেসিডেন্টকে জড়িয়ে ধরেন তার প্রশাসন কর্মীরা; এমন কিছু ছবি এসেছে হোয়াইট হাউসের ব্লগে।

 

এর আগে, সাংবাদিকদের সঙ্গে শেষবার সংবাদ সম্মেলন করে বিদায় জানান ওবামা। দীর্ঘ এক ঘণ্টার বক্তব্যে শোনান, গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের অপরিহার্য ভূমিকার কথা। এসময় হাউসের প্রেস কর্পসকেও আন্তরিক ধন্যবাদ দেন তিনি।

 

পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে একে একে হাত মেলান; দেখান ‘বিজয়’ চিহ্নও। নতুন দায়িত্ব নিতে যাওয়া ডোনাল্ড ট্রাম্পকে উপদেশ দিতেও ছাড়েননি তিনি।

 

ট্রাম্প যখন মসনদ বুঝে নেবেন তখন সাবেক কমান্ডার ইন চিফ স্ত্রী মিশেল এবং দুই মেয়ে সাশা ও মালিয়াকে নিয়ে পাম স্প্রিংয়ের সাগর সৈকতে ঘুরবেন; সময় কাটাবেন।

 

পাশাপাশি ওবামা লিখতে চান বইও। এর মধ্যে স্মৃতি কথামূলক বই থাকতে পারে বলে গুঞ্জন প্রবল।

 

এর আগে, হোয়াইট হাউসে শেষবারের মতো সংবাদ সম্মেলনে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বলেন, রুশ পরমাণু অস্ত্রের মজুদ কমাতে কাজ করা উচিত ডোনাল্ড ট্রাম্পের।

 

‘‘ইসরায়েল-ফিলিস্তিন নিয়ে দুটি আলাদা রাষ্ট্রের সিদ্ধান্তে পৌঁছানোর সময় বয়ে যাচ্ছে। দ্রুতই কোনো সিদ্ধান্তে পৌঁছানো না গেলে তা দুই দেশ, তাদের জনগণ, এমনকি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার উপরও হুমকি হতে পারে,’’ যোগ করেন তিনি।

 

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস রচনা করেছিলেন বারাক ওবামা। ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে প্রথম মেয়াদে ক্ষমতায় আসেন। এরপর ২০১২ সালে দ্বিতীয় দফায়ও বিজয়ী হন। শুরু থেকেই বিভিন্ন বিরোধিতা ও সমালোচনার মধ্যে দিয়ে তাকে কাজ করে যেতে হয়েছে। তবে দীর্ঘদিন স্মরণ রাখার মতো একজন রাষ্ট্রনায়ক হয়ত হতে পেরেছেন বটে!

সূত্র: বাংলা নিউজ