সিল্কসিটিনিউজ বিনোদন ডেস্ক:
চিত্রনায়ক নিরব ও অভিনেত্রী জাকিয়া বারী মম জুটির প্রথম ছবি ‘ভালোবেসে তোর হবো’র চিত্রায়ন শুরু হয়েছে। বান্দরবানে এর শিরোনাম-গানের তালে নেচেছেন তারা।

বান্দরবানের নিসর্গে রিজুক ঝরণা ঘেষে কাজ করেছেন নিরব-মম। পাহাড়ের ওপর দাঁড়িয়েও নাচতে দেখা গেছে তাদেরকে। দু’জনের ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে এমন কয়েকটি ছবি।
বান্দরবান থেকে নিরব ও মম পৌঁছেছেন কক্সবাজারে। রোববার (৭ আগস্ট) এ খবর জানা গেছে। এখানেও একটি গানের চিত্রায়ন হবে। দুটি গানের নৃত্য পরিচালনা করছেন তানজিল।
‘ভালোবেসে তোর হবো’ ছবিটি পরিচালনা কে করবেন তা এখনও জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠান এমটি মিডিয়া ফিল্মস। তবে বান্দরবান ও কক্সবাজারে এ দায়িত্ব সমন্বয় করছেন আতিক রহমান। ধারণা করা হচ্ছে, তিনিই পেতে যাচ্ছেন পরিচালনার দায়িত্ব।
আগামী ১১ আগস্ট নিরব-মম ও পুরো ইউনিটের ঢাকায় ফেরার কথা রয়েছে। ছবিটির দ্বিতীয় দফার কাজ হবে ঈদুল আজহার পর।
সূত্র: বাংলা নিউজ









