সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
রাজশাহী

বাঘায় ১৮ লাখ টাকার জাল পুড়িয়েছে প্রাশাসন

নিউজ ডেস্ক২৪ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
বাঘায় ১৮ লাখ টাকার জাল পুড়িয়েছে প্রাশাসন

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা নদীতে ১৮ লাখ টাকার ৪০ হাজার মিটার জাল আটক করে পুড়িয়ে দেয়া হয়েছে। মা ইলিশ রক্ষার্থে উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী মেজিষ্ট্রেট, মৎস্য কর্মকর্তা, পুলিশ ও বিজিবি’র যৌথ মোবাইল কোটের মাধ্যমে অভিযান চালানো হয়।

সোমবার এজালগুলো উপজেলার মীরগঞ্জ বিজিবি ক্যাম্প ও উপজেলা চত্বরে জনসম্মুখে পুড়িয়ে দেয়া হয়েছে।

জানা যায়, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন মা মাছ ধরা সরকারিভাবে নিষেধ ঘোষণা করা হয়েছে। তারপর কিছু অসাধু মাছ শিকারিরা সরকারি নিষেধ অমান্য করে পদ্মায় মা ইলিশ ধরছে। সরকারি ঘোষণার পর থেকে মা ইলিশ রক্ষার্থে নির্বাহী প্রসাশনের অভিযান অব্যাহত রেখেছেন।

গতকাল সোমবার ভোর সাড়ে ৫টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৫ ঘন্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম, নির্বাহী মেজিষ্ট্রেট সৈয়দ মুরাদ, জুয়েল আহম্মেদ, এএসপি তারিখ দিপু, পিডাব’øুর ইঞ্জিনিয়ার নাজমুল হাসান হিরা, জেলা মৎস্য কর্মকর্তা সুভাষ চন্দ্র শাহা, উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম বিজিবি ও বাঘা থানার পুলিশকে সঙ্গে নিয়ে বাঘা পদ্মা নদীর মীরগঞ্জ, আলাইপুর, কিশোরপুর ও চকরাজাপুর এলাকায় মোবাইল কোটের মাধ্যমে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২৫ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়েছে। এই জালগুলোর মূল্যে আড়াই লক্ষ টাকা।

এছাড়া দেড় সপ্তাহে রাক্ষুসে জাল ৩০ হাজার মিটার ও কারেন্ট জাল ১০ হাজার মিটিার জাল উদ্ধার করা হয়েছে। জালগুলোর মূল্য প্রায় ১৮ লক্ষ টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম বলেন, কোন অসাধু মৎস্য শিকার ও বিক্রির ইলিশ মাছ ধরতে ও বিক্রি না করতে পারে, সে জন্য অভিযান অব্যহত থাকবে।

স/আ