সদ্য প্রকাশিত
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার
রাজশাহী

বাঘায় নঈম উদ্দিন টিভি কাপ ফুটবল টুনামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক২৮ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
বাঘায় নঈম উদ্দিন টিভি কাপ ফুটবল টুনামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় নঈম উদ্দিন টিভি কাপ ফুটবল টুনামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ৩ টায় খোর্দ্দ বাউসা উচ্চ বিদ্যালয় মাঠে সন্ত্রাস ও মাদকমুক্ত পৌরসভা গড়ার লক্ষে ’আড়ানী আমরা নতুন প্রজন্ম’ এর আয়োজনে এবং পৌরসভার সহযোগিতায় এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

 
আয়োজিত খেলায় আড়ানী দিয়াড়পাড়া (জহুরুল) ধান শালিক ফুটবল একাদশকে হারিয়ে একই গ্রামের জাহাঙ্গীর নীল ফুটবল একাদশ ৮-৭ গোলে চ্যাম্পিয়ন হয়েছে। পরে সেখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আড়ানী পৌর মেয়র মুক্তার আলী।

 

খেলায় সভাপতিত্ব করেন আড়ানী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম নান্টু।

 

’আড়ানী আমরা নতুন প্রজন্ম’ এর সভাপতি নুরুজ্জামান নাইম ও পৌর কাউন্সিলর আবদুস সালামের পরিচালনায় বক্তব্য রাখেন আড়ানী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান রফিকুল ইসলাম, আওয়ামীলীগের নেতা অধ্যক্ষ নুর মোহাম্মদ তুফান, অধ্যক্ষ সামরুল হোসেন, অধ্যাপক গোলাম পাঞ্জাতন, এ্যাডঃ মামুনুর রশিদ, সুলতান আহম্মেদ, জয়নাল আবেদিন, কাউন্সিলর লিটন হোসেন, আবদুল আওয়াল, মানিক হোসেন, কার্তিক চন্দ্র হালদার, মেয়র কন্যা মেঘলা আক্তার মায়া প্রমুখ।

 

খেলার পরিচালনার দায়িত্বে ছিলেন ফজল আলী, সহকারি ছিলেন গোলাম মোস্তফা ও ওমর আলী।

স/শ