বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় ওয়ারেন্টভূক্ত দুইজন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে পুলিশ তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মনিগ্রাম পশ্চিমপাড়ার মাসুদ হোসেনের ছেলে মিঠন আলী (২৪), ও বাউসা গ্রামের মৃত ছেতার আলীর ছেলে আবদুল জলিল (৫০)।

বাঘা থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ আলী মাহমুদ জানান, গ্রেপ্তারকৃতদের শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
স/শ










