বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় আউড় বোঝায় ভুটভুটি উল্টে ৪ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে।
জানা যায়, আউড় ব্যবসায়ী উপজেলার ধন্দ গ্রামের মোয়াজেম হোসেন ও রান্টু হোসেন এবং ভটভটি চালক চারঘাট উপজেলার বাঁকড়া গ্রামের মোস্তফা হোসেন ও একই গ্রামের হেলফার মাসুদ হোসেন এই চারজন আউড় বোঝায় করে বাগাতিপাড়া-আড়ানী সড়ক দিয়ে আসছিল। এসময় ভটভটি উপজেলার আড়ানী রেলষ্টেশনের নুরনগর নামক স্থানে পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে পাশে খাদে পড়ে যায়। ভটভটিতে থাকা চারজন চাপা পড়ে আহত হয়েছে।

পরে আহতদের স্থানীয় লোকজন ও পুঠিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের মধ্যে আউড় ব্যবসায়ী রান্টু ও ভটভটি হেলপার মাসুদের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে।
স/শ










