বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমানকে (৪৫) কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ভাদু নামের এক ব্যাক্তিকে আটক করা হয়েছে।
জানা যায়, বাঘা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দিঘা কবিরাজপাড়া গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে কলেজ প্রভাষক মজিবুর রহমান বাউসা ইউনিয়নের দিঘা বাজারের পশ্চিমে ঠাকুরের পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছিল। এই পুকুর লিজ নেওয়াকে কেন্দ্র করে একই গ্রামের ভাদুর সাথে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে আজ শনিবার সকাল ১০টার দিকে ভাদুর ছেলে মোমিন হোসেন, মৃত হোসেন আলীর ছেলে শাহিন হোসেন, রুমির ছেলে রুবেলসহ ১০ থেকে ১৫ জনের একটি দল অতর্কিতভাবে ধারালো হাসুয়া, লোহার রড়, বাঁশের লাঠিসহ দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে মজিবুর রহমান গুরুতর আহত হয়েছে। আহত অবস্থায় তাকে এলাকার লোকজন উদ্ধার করে রাজশাহী মডেকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় ভাদু নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এছাড়া এই ঘটনায় এলাকায় উত্তেজনা অবস্থা বিরাজ করছে। ফলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাঘা থানার অফিসার ইনাচর্জ আলী মাহমুদ বলেন, এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি শান্ত রয়েছে।
স/অ










