সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
রাজশাহী

বাঘা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মৃত্যুতে শোকপ্রকাশ

নিউজ ডেস্ক২৬ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
বাঘা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মৃত্যুতে শোকপ্রকাশ

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আলী মোহাম্মদ হাসেম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে…রাজিউন। আজ বুধবার বাঘা বাসস্ট্যান্ড এলাকার মিলিকবাঘা মহল্লার নিজ বাস ভবনে বেলা সাড়ে ১২টার দিকে মৃত্যু বরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েিেছল ৭০ বছর। তাঁর এক মাত্র ছেলেসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। কিছু দিন থেকে তিনি ডায়াবেটিক, হার্ট, ও প্যারালাইড রোগে ভূগছিলেন। তিনি বাঘা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

তিনি ১৯৯১ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত সফলতার সাথে সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি দৈনিক ইত্তেফাক ও স্থানীয় সোনালী সংবাদের বাঘা প্রতিনিধি ছিলেন। এছাড়া তিনি বাঘা শাহদৌলা ডিগ্রী কলেজের বাংলা বিভাগের অবসর প্রাপ্ত অধ্যাপক।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও (রাজশাহী)-৬, বাঘা-চারঘাট আসনের সংসদ শাহরিয়ার আলম, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বাঘা প্রেস ক্লাব, উপজেলা জাতীয় সঅংবাদিক সংস্থা, বাগাতিপাড়া প্রেস ক্লাব, উপজেলা আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টির  নেতা-কর্মীরা পৃথকভাবে পরিবারের প্রতি সমবেদনা জানান। বুধবার বাদ মাগরিব জানাজা নামাজ শেষে দাফন করা হবে।

 

স/আ