বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারায় উপজেলা সহকারী শিক্ষা অফিসার খলিলুর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। মঙ্গলবার উপজেলার মুগাইপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাব ক্লাষ্টার প্রশিক্ষণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বইকুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁর হাতে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান শিক্ষক মনসুর রহমান।
সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত দিনব্যাপী প্রাথমিক পর্যায়ে ১ম ও ২য় শ্রেণীর গণিত শিখন শেখানো কার্যাবলীর আওতায় এই সাব ক্লাষ্টারের ৬ টি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষককে প্রশিক্ষন প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মুগাইপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা খাতুন,দধির খয়রা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন নাহার, নারায়নপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান,সহকারী শিক্ষক মাহফুজা পারভীন সীমা,মরিয়ম, খোদাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী,সৈয়দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুন,বইকুরী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সরদার সামসুদ্দীন আহম্মেদ প্রমুখ।
স/আর










