বাগমারা প্রতিনিধি
দোষারোপ নয়, দুর্ঘটনার কারন জানতে হবে সবাইকে নিয়ম মানতে হবে শ্লোগানকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় পালিত হলো ২৩ তম জাতীয় নিরাপদ সড়ক দিবস । কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার নিরাপদ সড়ক চাই (নিসচা) বাগমারা উপজেলা শাখার উদ্যোগে সকাল ১১ টায় হাট-খুজিপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ স্থানীয় লোকজন মিলে একটি র্যালি বের করে। র্যালিটি হাট-খুজিপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খুজিপুর উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এক আলোচনা সভায় মিলিত হয়।
হাট-খুজিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টি.এম.আলী আক্কাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) এর বাগমারা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক বেলাল উদ্দীন,আমজাদ হোসেন, সদস্য সচিব ফিরোজ হোসেন, সদস্য সাংবাদিক শামীম রেজা, সদস্য মোকবুল হোসেন,রুবেল হোসেন, সেলিম রেজা,আজাহার আলী,রেজাউল করিম পলাশ,নয়ন,জাকিরুল ইসলাম,সুজন,মহির উদ্দিন,হাট-খুজিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম,সহকারী শিক্ষক ইয়াদ আলী,ইছাহাক আলী,ছহিম উদ্দিন,বুলবুল হোসেন,আঃ মালেক,খোয়াজ উদ্দিন,মনোতোষ কুমার,সিরাজুল ইসলাম,সুফিয়া খানম,শহিদুল ইসলাম প্রমুখ।
সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা মূলক বক্তব্যের পাশাপাশি এরকম দুর্ঘটনার শিকার যেন আর কোন শিক্ষার্থীসহ ব্যক্তিকে হতে না হয় সে বিষয়ে আলোচনা করা হয়। সড়ক দুর্ঘটনার ফলে আমাদের পরিবার থেকে মৃত্যুর কোলে ঢোলে পড়ছে কোমলমতি সব শিশু সহ পরিবারের উপার্জন ক্ষম এক মাত্র ব্যক্তি।
স/অ










