সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
চাকরি

বাংলালিংকে চাকরির সুযোগ

নিউজ ডেস্ক১৫ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
বাংলালিংকে চাকরির সুযোগ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চাকরি করতে চান বাংলাদেশের টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোতে? আকর্ষণীয় কর্মপরিবেশ, কর্মীসেবা ও অন্যান্য সুযোগ-সুবিধার দিক দিয়ে এই কর্মক্ষেত্র এখন জনপ্রিয়তার শীর্ষের দিকে।

 

তাই আগ্রহী হলে আবেদন করতে পারেন বাংলালিংক সিনিয়র ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার পদে। সম্প্রতি এ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদটিতে রাজধানী ঢাকায় নিয়োগ দেওয়া হবে। দেখে নিন আবেদনের জন্য বিস্তারিত :

যোগ্যতা
সিএ বা এসিসিএ সম্পন্নকারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের টেলিযোগাযোগ প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে পাঁচ থেকে ছয় বছরের অভিজ্ঞতাসহ মোট ১০ থেকে ১১ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া প্রার্থীদের অ্যাকাউন্টিং ও ফিন্যান্স-সংক্রান্ত বিস্তারিত জ্ঞান থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া
পদটিতে ২০ অক্টোবর, ২০১৬ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে বাংলালিংকের ওয়েবসাইটের (bit.ly/2dY5MQL) মাধ্যমে।

বিস্তারিত জানতে বাংলালিংক প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :

সূত্র: এনটিভি