সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
আন্তর্জাতিক

বাংলাদেশের জুনাইদ ভারতে বিশ্বব্যাংকের প্রধান

নিউজ ডেস্ক২০ সেপ্টেম্বর ২০১৬২ মিনিট পড়া
বাংলাদেশের জুনাইদ ভারতে বিশ্বব্যাংকের প্রধান

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতে বিশ্বব্যাংকের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন বাংলাদেশি অর্থনীতিবিদ জুনাইদ আহমেদ। চলতি মাস থেকেই তিনি এ পদের দায়িত্ব নিয়েছেন। তাঁর পুরো নাম জুনাইদ কামাল আহমেদ।

 

বিশ্বব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে আজ মঙ্গলবার আউটলুকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে অর্থনীতিবিদ জুনাইদের অভিজ্ঞতা অনেক। ১৯৯১ সালে তিনি বিশ্বব্যাংকে যোগ দেন। আফ্রিকা ও পূর্ব ইউরোপে তিনি অবকাঠামো সংক্রান্ত উন্নয়নমূলক কাজ করেন।

 

জুনাইদ অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন ব্রাউন ইউনিভার্সিটি থেকে। হার্ভার্ডে অর্জন করেন স্নাতকোত্তর ডিগ্রি। পরে ‘অ্যাপলায়েড ইকনোমিকস’ নিয়ে পিএইচডি করেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে।

 

ভারতে নতুন পদে দায়িত্ব নেওয়ার আগে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের চিফ অব স্টাফ হিসেবে কর্মরত ছিলেন তিনি। ভারতে এই নিয়ে দ্বিতীয়বারের মতো কাজ করছেন জুনাইদ।

 

জুনাইদ আহমেদ সম্পর্কে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট অ্যানেত্তি ডিক্সন জানান, পানি, নগরায়ন, সামাজিক উন্নয়ন বিষয়ে জুনাইদের দৃঢ় অভিজ্ঞতা ভারতের উন্নয়ন যাত্রায় বিশ্বব্যাংকের কৌশল গ্রহণে সহায়তা করবে।

 

চলতি বছর জানুয়ারিতে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের কার্যালয়ে যোগ দেন জুনাইদ। এর আগে বিশ্বব্যাংকের পানি সংক্রান্ত কর্মসূচি ‘ওয়ার্ল্ড গ্লোবাল প্র্যাকটিসে’র জ্যেষ্ঠ পরিচালক ছিলেন। এ সময় বেশ কিছু উন্নয়নমূলক কাজের নেতৃত্ব দেন জুনাইদ।

 

এ ছাড়া এর আগের ১০ বছর মাঠে কাজ করেছেন জুনাইদ।  জোহানেসবার্গে সহকারী আবাসিক প্রতিনিধি হিসেবে কাজ করেন। ২০০৪ সালে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্টের সদস্য ছিলেন। ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত দক্ষিণ এশিয়া অঞ্চলে কাজ করেন। এরপরই চলে যান আফ্রিকায়। ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা এলাকার টেকসই উন্নয়ন কর্মসূচির পরিচালক ছিলেন।

সূত্র: এনটিভি