সদ্য প্রকাশিত
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার
খেলা

বাংলাদেশকে নিয়ে শ্রীলঙ্কাকে সতর্ক করলেন সাঙ্গাকারা

নিউজ ডেস্ক১০ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
বাংলাদেশকে নিয়ে শ্রীলঙ্কাকে সতর্ক করলেন সাঙ্গাকারা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সাঙ্গাকারার মতে এখন বাংলাদেশের ক্রিকেট বেশ এগিয়ে যাচ্ছে। আর তাই আগামী মার্চ-এপ্রিলে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর নিয়ে তার কপালে চিন্তার ভাজ।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড খুব একটা ভালো নয়। টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি বাংলাদেশ। ১৬টি টেস্ট খেলে দুটি ম্যাচে মাত্র ড্র করতে সক্ষম হয়েছে টাইগাররা। এছাড়া ৩৮টি ওয়ানডে খেলে জয় মাত্র ৪টি এবং ৫টি টি-টোয়েন্টি খেলে জয় একটি। শ্রীলঙ্কার বিপক্ষে এটাই হচ্ছে বাংলাদেশের পরিসংখ্যান।

এমন পরিসংখ্যান সঙ্গে নিয়ে আগামী মার্চে শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ, যদিও সূচী চূড়ান্ত হয়নি। সফরে তিনটি ওয়ানডে, দুটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

কিন্তু এবার আর প্রতিপক্ষ দলে কুমার সাঙ্গাকারাকে পাবে না বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার আগে পর্যন্ত শ্রীলঙ্কান গ্রেট বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন অনেকবার। তবে অবসরের পর বাংলাদেশের মাটিতে তার খেলার সুযোগ হয়েছে। ব্যাট-প্যাড তুলে রাখার পর  বিপিএলে পরপর দুই আসর খেলেছেন ঢাকা ডায়নামাইটসের হয়ে। তাই খুব ভালোভাবেই চেনা হয়েছে বাংলাদেশের ক্রিকেটকে। বাংলাদেশের বাজে সময় যেমন দেখেছেন, দেখেছেন উন্নতির ধারাও।

সাঙ্গাকারার মতে এখন বাংলাদেশের ক্রিকেট বেশ এগিয়ে যাচ্ছে। আর তাই আগামী মার্চ-এপ্রিলে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর নিয়ে তার কপালে চিন্তার ভাজ। বাংলাদেশের বিপক্ষে কী করে শ্রীলঙ্কার বর্তমান ক্রিকেটাররা সেটা নিয়ে ভাবছেন তিনি, ‘বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা অনেক পরিণত। এটা দেখে আমি খুব চিন্তিত। কিছু দিন পরই শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ। সেখানে শ্রীলঙ্কার জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কেননা বাংলাদেশের গভীরতা অনেক বেড়েছে। পেসার ও স্পিনার মিলেই এখন তারা অনেক বেশি সমৃদ্ধ।’

সূত্র : বাংলাট্রিবিউন