বিনোদন

বহুরূপে সোহানা সাবা

নিউজ ডেস্ক৬ আগস্ট ২০১৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ বিনোদন ডেস্ক:

মডেল অভিনেত্রী সোহানা সাবা। নাচের মাধ্যমে তার মিডিয়াতে ক্যারিয়ার শুরু। বাবা-মায়ের হাত ধরেই তিনি মিডিয়াতে পা রেখেছেন।

 

মন কারা রুপ আর অভিনয় গুণে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। সময়ের আর চরিত্রের প্রয়োজন নিজেকে ভেঙেছেন বহুবার। তার প্রমাণ রয়েছে তার অভিনীত চলচ্চিত্রে।

 

টেলিভিশন নাটক আর ঢাকাই চলচ্চিত্রের মধ্যে সীমাবদ্ধ নেই সাবা। পাড়ি জমিয়েছেন ওপার বাংলাতেও। অভিনয়ের জন্য বাংলাদেশের দর্শকদের কাছে যেমন প্রশংসিত হয়েছেন, তেমনি কলকাতার দর্শকদের ভাবনার পোকা হয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে বড় পর্দার কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। সাবাকে নিয়েই সাজানো হয়েছে এই ফটো ফিচার।

 

সোহানা সাবা শিক্ষাজীবন শুরু করেন আজিমপুর লেডিস ক্লাব কিন্ডার গার্ডেনে

 

শান্তা-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে ফ্যাশন বিষয়ে স্নাতক শেষ করেছেন তিনি

 

নাচের মাধ্যমে সাবা ক্যারিয়ার শুরু করেন। তিনি বাবুল একাডেমি থেকে নাচ এবং ছায়ানট থেকে অভিনয়ে প্রশিক্ষণ নেন

 

২০০৬ সালে খেলাঘর সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে সাবার। সিনেমাটি পরিচালনা করেন মোরশেদুল ইসলাম

 

‘আয়না’, ‘চন্দ্রগ্রহণ’, ‘খেলাঘর’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’, ষড়রিপুর মতো সিনেমায় অভিনয় করেছেন সাবা

 

ষড়রিপু চলচ্চিত্রের মাধ্যমে কলকাতার চলচ্চিত্রে অভিষেক ঘটে সাবার

 

২০১০ সালে নির্মাতা মুরাদ পারভেজকে ভালোবেসে বিয়ে করেন সাবা

 

২০১৪ সালে সাবা-মুরাদ দম্পতির কোলজুড়ে একটি পুত্রসন্তান আসে

 

২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে সাবা-মুরাদের বিচ্ছেদ ঘটে

সূত্র: রাইজিংবিডি